কনশাস–রিলায়েন্স ফোরাম একটি ফোরাম নয়, একটি ঐতিহ্য
"সবাই মিলে পর্যটন, একসাথে উন্নয়ন"
বাংলাদেশের পর্যটন শিল্পকে আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব করে তোলার লক্ষ্যে কনশাস–রিলায়েন্স ফোরাম আপনাদের সামনে একটি বাস্তবভিত্তিক ও কার্যকর পরিকল্পনা নিয়ে এসেছে।
আমাদের নেতৃবৃন্দ
আমাদের অঙ্গীকার ও কর্মপরিকল্পনা
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB) নির্বাচন ২০২৬–২০২৮
বাংলাদেশের পর্যটন শিল্পের অন্যতম প্রধান সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-কে আরও আধুনিক, গতিশীল, স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সদস্যবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্য নিয়ে আমরা "কনশাস–রিলায়েন্স ফোরাম" আপনাদের সামনে একটি বাস্তবভিত্তিক, সময়োপযোগী ও কার্যকর নির্বাচনী কর্মপরিকল্পনা উপস্থাপন করছি।
আমাদের লক্ষ্য শুধুমাত্র নেতৃত্ব প্রদান নয়; বরং ইনবাউন্ড, আউটবাউন্ড ও ডোমেস্টিক পর্যটনের সমন্বিত উন্নয়নের মাধ্যমে সদস্যদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক সংযোগ সম্প্রসারণ এবং বাংলাদেশের পর্যটন শিল্পকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া।
আমরা বিশ্বাস করি — একটি ঐক্যবদ্ধ, প্রযুক্তিনির্ভর ও পেশাদার TOAB-ই পারে দেশের পর্যটন শিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে।
পর্যটন শিল্পের বর্তমান চাহিদা ও আন্তর্জাতিক বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের মাধ্যমে ব্যবসাবান্ধব নীতিমালা প্রণয়নে কাজ করা।
আউটবাউন্ড ও ইনবাউন্ড পর্যটন ব্যবসার ক্ষেত্রে ব্যাংকিং, ট্রাভেল কোটাসহ বিভিন্ন জটিলতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় বৃদ্ধি।
সদস্যদের ব্যবসায়িক স্বার্থ রক্ষায় Legal & Compliance Support উদ্যোগ গ্রহণ এবং প্রয়োজনীয় পরামর্শ সহায়তা প্রদান।
ভ্রমণকারী ও ট্যুর অপারেটরদের অযৌক্তিক জটিলতা কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয়মূলক আলোচনা পরিচালনা।
জরুরি পরিস্থিতিতে সদস্যদের তথ্য ও সমন্বয় সহায়তার জন্য Crisis Support Coordination উদ্যোগ গ্রহণ।
দক্ষ জনবল তৈরির লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনার আয়োজন।
বাংলাদেশের পর্যটন সম্ভাবনা, পর্যটক আচরণ ও বাজার সম্প্রসারণ নিয়ে গবেষণাভিত্তিক কার্যক্রম পরিচালনা।
আন্তর্জাতিক পর্যটন প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের সহযোগিতায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা।
সদস্যদের জন্য আধুনিক ডিজিটাল রিসোর্স সেন্টার ও তথ্যভিত্তিক সেবা উন্নয়ন।
তরুণ ও নারী পর্যটন উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ।
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরতে প্রচারণা, Road Show ও Branding উদ্যোগ পরিচালনা।
বিদেশি ট্যুর অপারেটর, মিডিয়া প্রতিনিধি ও পর্যটন সংশ্লিষ্ট অংশীজনদের জন্য FAM Trip আয়োজন।
সুন্দরবন, পার্বত্য অঞ্চল, হাওর, সমুদ্রসৈকত ও ঐতিহ্যবাহী পর্যটন গন্তব্য আন্তর্জাতিকভাবে প্রচার করা।
স্থানীয় জনগোষ্ঠী ও পরিবেশ সংরক্ষণকে গুরুত্ব দিয়ে Sustainable Tourism উন্নয়নে কাজ করা।
বিদেশি DMC, Airlines, Embassy ও Tourism Board-এর সাথে সম্পর্ক উন্নয়ন।
আন্তর্জাতিক ট্রাভেল ফেয়ার, B2B Meet ও Networking Program-এ সদস্যদের অংশগ্রহণে সহায়তা প্রদান।
আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে সদস্যদের জন্য তথ্য ও নেটওয়ার্কিং সহায়তা নিশ্চিত করা।
বাংলাদেশের অভ্যন্তরীণ পর্যটন বিকাশে প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা।
ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়ে Tourism Fair, Networking Event ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা।
Eco Tourism, River Tourism, Heritage Tourism ও Community Tourism বিকাশে উদ্যোগ গ্রহণ।
পর্যটনবান্ধব পরিবেশ ও অবকাঠামো উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় বৃদ্ধি।
আন্তর্জাতিক পর্যটন সংগঠন ও অংশীদারদের সাথে TOAB-এর সম্পর্ক আরও শক্তিশালী করা।
Buyer-Seller Meet, Networking Session ও Business Matching Program আয়োজন।
নতুন ও ক্ষুদ্র ট্যুর অপারেটরদের জন্য ব্যবসায়িক সহায়তা ও পরামর্শমূলক কার্যক্রম পরিচালনা।
সদস্যদের জন্য যৌথ ডিজিটাল প্রচারণা ও Branding Support কার্যক্রম পরিচালনা।
জরুরি পরিস্থিতিতে সদস্যদের সহায়তার লক্ষ্যে Welfare Support কার্যক্রম আরও শক্তিশালী করা।
সদস্যদের জন্য হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সাথে কর্পোরেট সুবিধা নিশ্চিতের উদ্যোগ গ্রহণ।
সদস্যদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধিতে নিয়মিত Fellowship Program, Networking Session ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন।
নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য তথ্য, দিকনির্দেশনা ও ব্যবসায়িক সহায়তা সেবা চালু।
সদস্যদের মতামত, পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে নিয়মিত মতবিনিময় সভা ও Open Forum আয়োজন।
নিয়মিত অডিট, বাজেট উপস্থাপন ও জবাবদিহিমূলক আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করা।
Online Member Service, Digital ID ও Online Payment System চালুর উদ্যোগ গ্রহণ।
সকল সদস্যের তথ্যসমৃদ্ধ আধুনিক ডিজিটাল ডাটাবেজ ও Business Directory তৈরি।
সদস্যদের মতামত গ্রহণে Open Forum ও মতবিনিময় সভা আয়োজন।
আমাদের লক্ষ্য
একটি আধুনিক, দক্ষ, স্বচ্ছ, প্রযুক্তিনির্ভর ও সদস্যবান্ধব TOAB গঠন — যেখানে প্রতিটি সদস্যের মতামত, অধিকার ও ব্যবসায়িক স্বার্থ সমান গুরুত্ব পাবে।
কনশাস–রিলায়েন্স ফোরাম মনোনীত প্রার্থীবৃন্দ
TOAB নির্বাচন ২০২৬–২০২৮ — ছবিতে ক্লিক করে বড় করে দেখুন
আমাদের প্রার্থীদের পরিচয়
প্রার্থীর ছবিতে ক্লিক করে বিস্তারিত তথ্য দেখুন